২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

সদর উপজেলার লোহাকৈর থেকে রোববার সকালে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 01:13 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

গাজীপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার লোহাকৈর থেকে রোববার সকালে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ১০টার দিকে জমিতে ওই যুবতীর (২০) লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয় বলে পুলিশ জানিয়েছে। জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ মো. আজাহারুল ইসলাম বলেন, লাশের সারা শরীরে জখমের চি‎হ্ন রয়েছে। ধর্ষণের পর দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, মেয়েটির গলায় কালো ও হালকা হলুদ প্রিন্টের ওড়না বাঁধা ছিল। পরনে ছিল হালকা হলুদ কামিজ। একটু দূরেই একটি কালো ও হালকা হলুদ রংয়ের সালোয়ার পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯০৩ ঘ.