রাঙামাটি, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলায় শনিবার গভীর রাতে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
এরা হলেন- নিরুপম চাকমা (৫৪), নিকেল চাকমা ওরফে ভাক্তা (৩৫) ও দীপংকর চাকমা (৩০)।
লংগদু থানার ওসি জুলফিকার মো. গাজ্জালী জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর আসে উপজেলার মাইনিমুখের এফআইডিসি টিলায় অস্ত্রসহ একদল সন্ত্রাসী অবস্থান করছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টহলদল অস্ত্রসহ তিনজনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে দুইটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24