২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসবিসি'র ২৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

এইচএসবিসি ব্যাংকের প্রায় ৪৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া সিকিউরিটি সার্ভিস কোম্পানি গ্র"প ফোর এস-এর গাড়ি চালক ফরিদ আলীর ছেলের বান্ধবী ও তার মাসহ তিনজনকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 08:12 AM

Updated : 24 Aug 2022, 09:05 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এইচএসবিসি ব্যাংকের প্রায় ৪৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া সিকিউরিটি সার্ভিস কোম্পানি গ্র"প ফোর এস-এর গাড়ি চালক ফরিদ আলীর ছেলের বান্ধবী ও তার মাসহ তিনজনকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। (আরো তথ্যসহ) এরা হচ্ছেন- ফরিদ আলীর ছেলের বান্ধবী সনিয়া ইসলাম সুমি (২১), সুিমর মা মনোয়ারা বেগম (৪০) এবং সুমির বন্ধু মামুন সিরাজ (২৪) তাদের কাছ থেকে ২৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর ইফতেখার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২২ এপ্রিল মতিঝিল এলাকা থেকে এইচএসবিসি ব্যাংকের প্রায় ৪৫ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায় গ্র"প ফোর এস-এর গাড়ি চালক ফরিদ আলী। তিনি জানান, মতিঝিল থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাবও চাঞ্চল্যকর ওই ঘটনার তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ বাড্ডা থানা এলাকার কুড়িলের একটি বাসা থেকে এ তিনজনকে গ্রেপ্তার করে। র‌্যাব ওই বাসা থেকে এইচএসবিসি ব্যাংকের ৪৫ লাখ টাকার মধ্যে ২৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে বলে জানান মেজর ইফতেখার। তবে র‌্যাব ফরিদ আলী এবং তার ছেলে শাহ আলমকে গ্রেপ্তার করতে পারেনি। বিকাল তিনটায় র‌্যাব-১ কার্যালয়ে গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে সুমি জানান, কুড়িল উচ্চ বিদালয়ে পড়াশোনা করার সময় শাহ আলমের সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠে। ১৯ এপ্রিল সন্ধায় শাহ আলম ফোনে দেখা করতে আসবে বলে জানায়। এর কিছু পরে সে এসে একটি ব্যাগ দিয়ে সাবধানে রাখতে বলে। দুদিন পরে এসে সে এটি নিয়ে যাবে বলে জানায়। তিনি আরো বলেন, ব্যাগটি বাসায় নিয়ে গিয়ে এর ভেতর অনেক টাকা পাওয়া যায়। ফোনে শাহ আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে, সে এগুলো সাবধানে রাখতে বলে। র‌্যাব বা পুলিশকে তা না জানানোর জন্যও সে সতর্ক করে দেয়। শনিবার রাতে র‌্যাব এসে বাসায় তল্লাশি চালিয়ে এই অর্থ উদ্ধার করে। সুিমর মা মনোয়ারা বেগম ও বন্ধু মামুন সিরাজ এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। গত ২২ এপ্রিল এইচএসবিসি ব্যাংক মতিঝিল শাখা বাংলাদেশ ব্যাংক থেকে পাঁচ কোটি টাকা তুলে। এইচএসবিসি'র নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গ্র"প ফোর এস-এর কর্মীরা তাদের গাড়িতে করে এই অর্থ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে নিয়ে যায়। গাড়ি মতিঝিল শাখা কার্যালয়ে পৌছার পর টাকা ভর্তি ট্রাংকগুলো গ্র"প ফোর এর কর্মচারীরা ব্যাংকের ভেতরে নিয়ে যেতে থাকে। এই ফাঁকে গাড়িতে থাকা একটি ট্রাংক খুলে চালক ফরিদ আলী প্রায় ৪৫ লাখ টাকা নিয়ে সিকিউরিটি সার্ভিস কোম্পানীর পোষাক ফেলে চম্পট দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৮৩৫ ঘ.