সিলেট, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচারপত্র বিলির সময় নগরীর বন্দরবাজার এলাকা থেকে শনিবার সন্ধ্যায় হিজবুত তাওহিদের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক শহীদুল ইসলামের (২৭) বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার সাথিয়ান গ্রামে। তার বাবার নাম নূর মোহাম্মদ।
তার কাছ থেকে চারটি ইসলামী জেহাদি বই, ১৬টি সিডি ও বেশকিছু প্রচারপত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক খসরুল আলম বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে হিজবুত তাওহিদের এই সদস্যকে আটক করা হয়।
তিনি বলেন, হিজবুত তাওহিদ নিষিদ্ধ নয়। তাই মামলা দায়েরের আগে ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।
শহীদুলকে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২১ ঘ.
bdnews24