খাগড়াছড়ি, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাটিরাঙ্গা উপজেলার গুইমারা থানার বাইল্লাছড়ি সীতাখোলা এলাকায় শনিবার বিকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- মোটরসাইকেল আরোহী আব্দুল কাদের (৪০) ও তার স্ত্রী আমেনা বেগম (২৮)। তাদের বাড়ি গুইমারায়।
খাগড়াছড়ির পুলিশ সুপারিনটেনডেন্ট আবুল কালাম সিদ্দিক জানান, কাদের তার স্ত্রীকে নিয়ে মাটিরাঙ্গা যান চিকিৎসা করতে। ফেরার পথে বিকাল ৩টার দিকে সীতাখোলা এলাকায় চট্টগ্রাম থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে তারা ঘটনাস্থলে মারা যান।
বাসটি আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
গুইমারা থানার ওসি মো. আব্দুর রব হাওলাদার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ গুইমারা থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৭ ঘ.
bdnews24