২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে যুবক খুন, গ্রেপ্তার ৩

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 05:57 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

গোপালগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন। নিহত জিয়াউল শেখ (২২) ওই গ্রামের মো. হবি শেখের ছেলে। এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- খুলনা জেলার খালিশপুরের জাহিদ মুিন্স (২৫), তার মামাত ভাই সেলিম মোল্লা (২৩) ও জাহিদের স্ত্রী জাহানারা বেগম রিক্তা (২২)। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দেড় মাস আগে খালিশপুরে জাহিদ মুন্সি টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে মামা মাফু মোল্লার বাড়িতে আসে স্ত্রী জাহানারা বেগম রিক্তাকে নিয়ে। প্রতিবেশী জিয়াউল শেখ মাঝেমধ্যে ওই বাড়িতে গিয়ে রিক্তার সঙ্গে কথাবার্তা বলতো। এ নিয়ে রিক্তার স্বামী এর আগে জিয়াউলকে একবার লাঞ্ছিতও করে। কয়েকদিন আগে রিক্তা তার ননদ রাবেয়াকে নিয়ে গ্রামে হাঁটতে গেলে প্রতিবেশী জিয়াউল তার (রিক্তা) সঙ্গে কথা বলে। রাবেয়া বাড়ি গিয়ে বিষয়টি জাহিদকে জানায়। টুঙ্গিপাড়া থানার ওসি ছয়রুদ্দিন বলেন, এর জের ধরে বৃহস্পতিবার রাতে ৬/৭ জন দুর্বৃত্ত জিয়াউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রামের রাঙ্গু মোল্লার দোকানের সামনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের মামা ফরিদ সরদার বাদী হয়ে গ্রেপ্তার তিনজনসহ সাত জনকে আসামি করে টুঙ্গীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে জাহিদ মুন্সি ও সেলিম মোল্লাকে মধুমতি নদীর সিংগীপাড়া-শ্রীরামকান্দি খেয়াঘাট এলাকা এবং জাহানারা বেগমকে মাফু মোল্লার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। অপর আসামিরা পালিয়ে যায় বলে তিনি জানান। রিক্তা পুলিশকে জানিয়েছেন, তার স্বামী জাহিদ মুন্সির বিরুদ্ধে খুলনায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে দেড়মাস আগে তারা গিমাডাঙ্গা গ্রামে আশ্রয় নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৫ ঘ.