২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ঘণ্টা পর কৃষককে ফেরত দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্ত থেকে অপহরণের প্রায় সাত ঘণ্টা পর বাংলাদেশি এক কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 02:06 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্ত থেকে অপহরণের প্রায় সাত ঘণ্টা পর বাংলাদেশি এক কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সকাল ৯টার দিকে বিএসএফের মালদহ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের জওয়ানরা এই কৃষককে তাকে ধরে নিয়ে যায়। অপহৃত কৃষক হলেন- মনাকষা ইউনিয়নের তারাপুর-সাহাপাড়া গ্রামের সাকিব মিয়া (৪৫)। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিংনগর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। তিনি জানান, বিএসএফ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত পিলার অতিক্রম করে বাংলাদেশের এক'শ গজ ভিতরে ঢুকে সাকিবকে ধরে নিয়ে যায়। তিনি ওই সময় মাঠে কাজ করছিলেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সাকিবকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জেবি/এমএসবি/২০০০ ঘ.