২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেল ওয়ানকর্মীদের মানববন্ধন

অনিয়মের কারণে বন্ধ করে দেওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের কর্মীরা প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 08:14 AM

Updated : 24 Aug 2022, 08:59 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের কারণে বন্ধ করে দেওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের কর্মীরা প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের ওই কর্মসূচিতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে। টেলিভিশনটির চার শতাধিক কর্মীর কর্মসংস্থানের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই কর্মসূচি চলে। চ্যানেল ওয়ানকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক নেতা আমিরুল ইসলাম কাগজী প্রমুখ। চ্যানেল ওয়ান কর্মীদের মধ্যে বক্তব্যরাখেন বিশেষ প্রতিনিধি কেরামতউল্লাহ বিপ্লব, প্রধান প্রতিবেদন আকমল হোসাইন, জ্যেষ্ঠ প্রতিবেদক ইলিয়াস হোসেন। তারা বলেন, এ প্রতিষ্ঠানের সঙ্গে চার শতাধিক মানুষের ভাগ্য জড়িত। এর সঙ্গে মালিকপক্ষের কী সমস্যা রয়েছে, তা বিবেচনার বিষয় নয়। প্রতিষ্ঠানটি খুলে কর্মীদের চাকরির অনিশ্চয়তার অবসান চেয়েছেন চ্যানেল ওয়ানকর্মীরা। মানববন্ধনে অংশ নেওয়া চ্যানেল ওয়ানের সাংবাদিক ও কলাকুশলীরা কালোব্যাজ ধারণ করে। বিভিন্ন প্ল্যাকার্ডও বহন করেন তারা। এদিকে বেসরকারি টেলিভিশন ও রেডিও রিপোর্টারদের সংগঠন বাংলাদেশ ব্রডকাস্ট রিপোর্টার্স অফ বাংলাদেশ (বিআরবি) জটিলতার অবসান ঘটিয়ে চ্যানেল ওয়ানের স