চট্টগ্রাম, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান হত্যা মামলায় সারওয়ার কামাল লিটনকে পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
একই আদালত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপর ছাত্র হারুনুর রশিদ কায়সার হত্যা মামলায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
বুধবার বিকালে রেলওয়ে পুলিশ লিটনকে চট্টগ্রামের মুখ্য বিচার বিভাগীয় হাকিম কে এম সামসুল আলমের আদালতে হাজির করে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন জানায়।
শুনানি শেষে আদালত পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালত পরিদর্শক অনু মং।
গত ১৫ এপ্রিল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনের অদূরে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আসাদকে ছুরিকাঘাত করা হয়।
পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সোমবার বিকালে নগরীর মুরাদপুর থেকে হাটহাজারী থানা পুলিশ লিটনকে গ্রেপ্তার করে। তিনি আসাদ হত্যা মামলার প্রধান আসামি।
পুলিশ কর্মকর্তা অনু মং জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের (বিবিএ) ছাত্র কায়সার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রেলওয়ে পুলিশ পাঁচদিন হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিল।
হেফাজতে নেওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- জাহিদুল ইসলাম ওরফে ব
bdnews24