২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার খুনের মামলায় একজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের রাজনগরে আলোচিত চার খুনের মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 01:56 PM

Updated : 24 Aug 2022, 08:56 PM

সিলেট, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের রাজনগরে আলোচিত চার খুনের মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছে সিলেটের একটি আদালত। এছাড়া দুজনকে যাবজ্জীবন এবং ১৯ জনকে দুই বছর করে করাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ মাহবুব-উল-আলম এ রায় দেন। ফাঁসির আসামি ছাড়া আর সবাই বর্তমানে কারাগারে আছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- রাজনগর উপজেলার চরখারপার-আবদুল্লাহপুর গ্রামের মো. মতলেব মিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তারা হলেন- একই গ্রামের শোয়েব আহমদ ও আবদুর রহিম। এদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই বছর সাজাপ্রাপ্তরা হলেন- কাশিমপুর গ্রামের নূর মিয়া, লাল মিয়া, লিটন মিয়া, রাসেল মিয়া, ফজল মিয়া, সেবুল মিয়া, দুদু মিয়া, লিল মিয়া, আলতা মিয়া, কনর মিয়া, মালেকা বিবি, এলি বেগম, নিজাম মিয়া, সোহেল মিয়া, রাজা মিয়া, হান্নান মিয়া, কুদ্দুছ মিয়া এবং চরকারপার গ্রামের বকুল মিয়া ও আবুল কালাম। এদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা আনাদায়ে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এরা হলেন- টিপু মিয়া, আলা মিয়া, সালাম মিয়া, আব্দুর রউফ ও সেলিম। মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর দুপুরে কাশিমপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পক্ষের বন্দুকের গুলিতে নিহত হন লুলু মিয়া, ফরিদ মিয়া, রিপন মিয়া ও ফয়সল আলম। এ ঘটনায় নিহত ফয়সল আলমের চাচা মুজিবুর রহমান বাদি হয়ে রাজনগর থানায় ওইদিন একটি হত্যা মামলা করেন। ২০০৪ সালের ২৪ এপ্রিল ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। ২০০৯ সালের ৭ অক্টোবর ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪০ ঘ.