বাগেরহাট, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে শেখ হেলালের জনসভায় বোমা হামলা মামলায় বিএনপি নেতা এমএএইচ সেলিম ওরফে সিলভার সেলিম জামিন পেয়েছেন।
২০০১ সালে বাগেরহাটে শেখ হেলালের নির্বাচনী জনসভায় বোমা বিস্ফোরণে নয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।
মঙ্গলবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন প্রার্থনা করেন।
বিচারক জিএম সালাহউদ্দিন অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এদিকে সিলভার সেলিমের জামিনের ফলে এই মামলার তদন্ত কাজ ব্যাহত হবে বলে সংশয় প্রকাশ করেছেন মামলার বাদী চৌধুরী জিয়াউল ইসলাম পান্না এবং তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক হরিপদ বিশ্বাস।
এর আগে সেলিম হাইকোর্টে জামিন চাইলে আদালত গত ২৩ ফেব্র"য়ারি শুনানি শেষে আট সপ্তাহের মধ্যে সেলিমকে এই মামলায় আটক বা হয়রানি না করার নির্দেশ দেয় পুলিশকে।
একইসঙ্গে ওই সময়ের মধ্যে সেলিমকে বাগেরহাট দায়রা জজ আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়।
গত ১৬ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত ২৭ ফেব্র"য়ারি শুনানির দিন ধার্য করে।
সিলভার সেলিমের আইনজীবী ওয়াহিদুজ্জামান দিপু জানান, এই মামলার অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছে আদালত।
মামলার বাদী মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সে সময়ের সাধারণ সম্পাদক চৌধুরী জিয়াউল ইসলাম পান্না বলেন, "শেখ হেলালের জনসভায় বোমা হামলার ঘটনায় আমাদের সন্দেহ ছিল বিএনপির দিকে। তাই এই মামলায় এমএএইচ সেলিমকে জিজ্ঞাসাবাদ করা জরুরি ছিল।
"কিন্তু আদালতের এই আদেশের কারণে সেই প্রক্রিয়া ব্যাহত হবে।"
মামলার তদন্ত কর্মকর্তা হরিপদ বিশ্বাস বলেন, "তদন্তের স্বার্থে সেলিমকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। কিন্তু শুনেছি, আদালত তাকে এই মামলার অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত আটক বা জিজ্ঞাসাবাদ না করার নির্দেশ দিয়েছেন।
"এতে মামলার তদন্ত কাজ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা থেকে যাচ্ছে।"
২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল
bdnews24