২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মাদারীপুর শহরের একটি পুকুর থেকে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 08:01 AM

Updated : 24 Aug 2022, 08:54 PM

মাদারীপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরের একটি পুকুর থেকে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে কলেজ রোড এলাকার শরীফ বাড়ির একটি পরিত্যক্ত পুকুরে এলাকাবাসী লাশটি ভেসে উঠতে দেখে। খবর দিলে ১১টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশটি কলেজ রোডের বাসিন্দা হাসিব শিকদারের গৃহপরিচারিকা মিনুর (২০) বলে সনাক্ত করে এলাকবাসী। লাশে পচন ধরে গিয়েছিলো। মাদারীপুর সদর থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে দুইদিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় নাইলনের দড়ি প্যাঁচানো রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিনুর গৃহকর্তা হাসিব শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৩৫৬ ঘ.