২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় চলচ্চিত্র আসছে না

উপমহাদেশের চলচ্চিত্র আমদানির অনুমতি আবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 01:09 PM

Updated : 24 Aug 2022, 08:52 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপমহাদেশের চলচ্চিত্র আমদানির অনুমতি আবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের বলেন, "চলচ্চিত্র শিল্পের ক্ষতি হয় এমন কোন কাজ সরকার করবে না। বাংলাদেশে যাতে উপমহাদেশের অন্যান্য দেশের চলচ্চিত্র না আসতে পারে সে ব্যবস্থা নেবো আমরা।" ১৯৭২ সাল থেকে বন্ধ থাকার পর সম্প্রতি সরকার উপমহাদেশের অন্যান্য দেশের চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হয়। উপমহাদেশের সিনেমা বিশেষ করে ভারতীয় হিন্দি সিনেমা আমদানির খবর প্রকাশিত হওয়ায় চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ জানায়। মন্ত্রী বলেন, "আমরা উপমহাদেশের সিনেমা আমদানি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এটি এখন বাতিল করে আগের সিদ্ধান্তে ফিরে যাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯১০ ঘ.