২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১৩ শিবিরকর্মী আটক

বগুড়ায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করার সময় ইসলামী ছাত্রশিবিরের ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 11:36 AM

Updated : 24 Aug 2022, 08:52 PM

বগুড়া, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করার সময় ইসলামী ছাত্রশিবিরের ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টায় শহরের এডওয়ার্ড পার্ক থেকে শিবিরের একটি বিক্ষোভ মিছিল সরকারবিরোধী শ্লোগান দিয়ে শহর প্রদক্ষিণ করছিলো। পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। কয়েকজন শিবিরকর্মী জজ আদালত এলাকার সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় আশ্রয় নেয়। সেখান থেকে পুলিশ একটি ব্যানারসহ ১৩ জনকে আটক করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আটককৃতরা হলেন- সামিরুল ইসলাম (২৩), আকরাম হোসেন (১৮), ইদ্রিস আলী (২২), সাব্বির হোসেন (১৯), জয়নাল আবেদীন (২০), খায়রুল ইসলাম (১৮), জহুরুল ইসলাম (১৯), আব্দুল ওয়াহাব (১৯), তানজিল মণ্ডল (২১), রুবেল রানা (২২), রুহুল আমিন (২১), আরিফুল ইসলাম (২৬) ও মো. কাফি (২৫)। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতরা বগুড়া শহর ছাত্রশিবিরের ব্যানারে বিক্ষোভ মিছিল করছিলো। তাদের কাছ থেকে ব্যানারটি জব্দ করা হয়েছে। ব্যানারে লেখা ছিল- 'জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শহর ইসলামী ছাত্র শিবির আয়োজিত বিক্ষোভ মিছিল'। এসআই জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৩০ ঘ.