২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফীর বিরুদ্ধে তদন্ত দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি আব্দুল্লাহ হেল কাফীর বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 04:00 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

জাবি, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি আব্দুল্লাহ হেল কাফীর বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ' ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকরা রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। সুষ্ঠু তদন্তের স্বার্থে কাফীকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়াসহ শিক্ষকরা পাঁচটি দাবি তুলে ধরেন। তারা অভিযোগকারীর পূর্ণ নিরাপত্তাও দাবি করেন। ১৫ এপ্রিল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি কাফীর বিরুদ্ধে একই বিভাগের এক নারী শিক্ষক লিখিতভাবে যৌন হয়রানি ও উত্ত্যক্ত করার অভিযোগ করেন উপাচার্য ড. শরীফ এনামুল কবিরের কাছে। বিভিন্ন বিভাগের ২৯ জন নারী শিক্ষক ওই অভিযোগপত্রে স্বাক্ষর করে উপাচার্যের সঙ্গে সাক্ষাত করেন। পরে কাফীর শাস্তি দাবি করে বিভিন্ন বিভাগের ১৩৯ জন শিক্ষক একটি যৌথ বিবৃতি দেন। অভিযোগের পর সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন কাফী। তবে তিনি বিভাগীয় সভাপতি ও আলবেরুনী হলের প্রাধ্যক্ষের পদে বহাল রয়েছেন। বর্তমানে তিনি ছুটিতে আছেন। শিক্ষকরা আশঙ্কা করছেন ওই দুটি পদে থাকলে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব পড়বে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, গত এক বছর ধরে বিভিন্ন সময় ওই শিক্ষিকাকে উদ্দেশ্য করে অশ্ল