২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী খননের সময় মিললো গুলি

খননের (ড্রেজিং) সময় বালু নদীতে ২৫৩ রাউন্ড এসএমজির গুলি পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 11:23 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খননের (ড্রেজিং) সময় বালু নদীতে ২৫৩ রাউন্ড এসএমজির গুলি পাওয়া গেছে। শ্রমিকরা গুলি দেখে থানায় খবর দিলে পুলিশ তা নিয়ে আসে। খিলক্ষেত থানার ওসি এসএম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তলনা এলাকায় ড্রেজিং এর সময় নদীর বালুর মধ্যে বেশ কিছূ গুলি দেখতে পেয়ে শ্রমিকরা পুলিশে খবর দেয়। সেখানে গিয়ে এগুলো এসএমজি (সাব মেশিনগান) গুলি বলে আমরা সনাক্ত করেছি।" শুক্রবার থেকে রোববার বিকাল পর্যন্ত মোট ২৫৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। পুলিশের ধারণা, এ সব গুলি স্বাধীনতা যুদ্ধের সময়কার। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫২০ ঘ.