আল ইমরান শোভন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁদপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরে ১৫০ মেগাওয়াট উৎপাদন মতার একটি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিস্থাপন করেছেন।
রোববার চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় বিদ্যুৎ বিভাগের গ্রিড স্টেশন সংলগ্ন পাওয়ার হাউস বালুর মাঠে গ্যাসভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হয়।
এ কেন্দ্র নির্মাণের উদ্যোগ আওয়ামী লীগের গত আমলেই নেওয়া হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "২০০১ সালের ১০ এপ্রিল একনেক বৈঠকে আমরা এ প্রকল্পটির অনুমোদন দিয়েছিলাম। তারপর জোট সরকারের ৫ বছর গেছে, তত্ত্বাবধায়ক সরকারের ২ বছর গেছে, কিন্তু এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কোনো পদপে নেওয়া হয়নি। অনেক দেরিতে হলেও শেষ পর্যন্ত চাঁদপুরে এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হতে যাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১০ ঘ.
bdnews24