২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়কের সাফল্য অটুট দাবি বন্দর চেয়ারম্যানের

চট্টগ্রাম বন্দরে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্জিত সাফল্য বর্তমানেও ধরে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 02:52 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্জিত সাফল্য বর্তমানেও ধরে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাওয়া অগ্রগতি ধরে রাখা নিয়ে সংশয় থাকলেও তা কেটে গেছে। অনেক ক্ষেত্রে গণতান্ত্রিক সরকারের আমলে তা এগিয়েছে বলে জানান তিনি। বন্দরে জাহাজের গড় অবস্থানকাল আগের চেয়ে কমেছে। চট্টগ্রাম বন্দরের একশ ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে চেয়ারম্যান গত তিনবছরে বন্দরের অগ্রগতির একটি সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরেন। ১৮৮৮ সালের ২৫ এপ্রিল চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে বন্দরের শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, দুপুরে মেজবান ও বিকালে বন্দর স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অগ্রগতির উদাহরণ দিতে গিয়ে চেয়ারম্যান বলেন, ২০০৯ সালে বন্দরে জাহাজের গড় অবস্থানকাল ছিল দুই দশমিক ৪৮ দিন। এ বছর তা ২ দশমিক চারদিনের নিচে নেমে এসেছে। একইভাবে কন্টেইনারের গড় অবস্থানকাল ২০০৮ সালের ১৮ দশমিক ২৮ দিনের বদলে ২০০৯-এ ১৬ দশমিক ৬৮ দিনে নেমে এসেছে বলে জানান তিনি। আর ইউ আহমেদ জানান, এবছরই বন্দরে স্বয়ংক্রিয় পদ্ধতি (অটোমেশন) চালু হচ্ছে। বন্দরে ট্রানজিটের প্রস্তুতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমোডর আর ইউ আহমেদ বলেন, বর্তমানে আমরা বন্দরের সুযোগ-সুবিধার মাত্র ৬০ ভাগ ব্যবহার করছি। ট্রানজিট কার্গো হ্যান্ডলিং করতে বলা হলে আমরা প্রস্তুত আছি। তবে কি পরিমাণ ট্রানজিট পণ্য ওঠানামার কাজ করতে হবে সে বিষয়ে সরকার থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানান তিনি। সা