মাদারীপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরের মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মিরাজ হোসেন মোল্লা (৩০) বাগেরহাটের মোল্লারহাট উপজেলার গাংনি গ্রামের সলেমান মোল্লার ছেলে।
সকাল সাড়ে ১১টার দিকে মহিষেরচরের লঞ্চঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান মাদারীপুর থানার ওসি আবদুল কাইয়ুম আলী সরদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24