ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনের উপ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।
একইসঙ্গে এই নির্বাচনের ফল যাই হোক না কেন তা মেনে নিতে বিএনপি'র প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
মাহাবুব-উল-আলম হানিফ বলেন, "সার্বিকভাবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবেই ভোট দিয়েছে।"
এটি ছিলো ভোলা-৩ আসনের উপনির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন। গণতন্ত্রের স্বার্থে এই উপ নির্বাচনের ফল যাই হোক না কেন তা মেনে নিতে বিএনপি'র প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হানিফ।
বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ নির্বাচন বাতিলের যে দাবি জানিয়েছেন তার জবাবে হানিফ বলেন, "এই নির্বাচন বাতিল করার কোনো প্রশ্নই আসে না।"
'নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। বিএনপি সমর্থকরা ভোট দিতে পারেননি। আওয়ামী লীগ সমর্থকদের বাধার কারণে বিএনপি সমর্থকরা ভোটকেন্দ্রে যেতে পারেনি'
bdnews24