২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়রার নির্বাচন চলছে

নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 04:33 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সির (বায়রা) সদস্যরা। ঢাকার ইস্কাটনে বায়রা ভবনে শনিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। কার্যনির্বাহী পরিষদের ২৭টি পদের জন্য দুটি প্যানেল ও স্বতন্ত্রসহ এবার ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৮৩১ বলে জানিয়েছেন নির্বাচন বোর্ডের মিডিয়া সেলের কর্মকর্তা রফিক ভুঁইয়া। বর্তমান সভাপতি গোলাম মুস্তাফার নেতৃত্বে সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্ট এবং বায়রা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট নামে দুটি প্যানেলে ২৭ জন করে ৫৪ জন প্রার্থী হয়েছেন। বাকি সাতজন স্বতন্ত্র। বাশারের নেতৃত্বাধীন সম্মিলিত সমন্বয় পরিষদের অন্য প্রার্থীরা হলেন- আলী হায়দার চৌধুরী, রিয়াজ উল ইসলাম, এমএ সোবহান ভূঁইয়া (হাসান), সিরাজ উদ্দিন আহাম্মদ, গোলাম মোস্তফা (বাবুল), মুনছুর আহাম্মেদ কালাম, গোলাম মাওলা, এএইচএম গোলাম কবির, এমএ ছালাম, নোমান চৌধুরী, নাসির উদ্দিন মজুমদার (সিরাজ), আবুল বারাকাত ভূঁইয়া, আবুল বাশার, একেএম নজরুল ইসলাম, ইমদাদ উল্লা, ফারুক আল-মাহমুদ, মো. সহিদ উল্লাহ, মফিজুর রহমান চৌধুরী, খলিলুর রহমান, মাওলানা ইয়াকুব সরাফতি, মোস্তাক আহাম্মেদ, মনিরুল হক (লিটন), এমএ হামিদ (লাবু), শওকত হোসেন সিকদার, তৈয়ব আলী সরকার ও আমিনুল হক ভূঁইয়া। মুস্তফার নেতৃত্বাধীন সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীরা হলেন- কাজী মফিজুর রহমান, মো. শামসুজ্জামান, নূরুল আমিন, এসকেএম আব্দুল আজিজ, শাহাদাত হোসেন, মোজাম্মেল হক ভূঁইয়া, সাইফুল হক মিন্টু, গোলাম মাইনুদ্দিন, রুহুল আমিন স্বপন, শামীম আহমেদ চৌধুরী নোমান, আব্দুল আলিম, আব্দুল হাই, জয়নাল আবেদীন জাফর, আবুল কাশেম, কেএম সুলতানুল আজিজ, এনামুল হক, শাহ আলম রাড়ী, ওমর ফারুক, মজিবুর রহমান বেগ, জসিম আহমেদ, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান খান, এসএমএ সালাম, জাকির উদ্দিন পাটোয়ারি, রেদওয়ান খান বোরহান এবং এমএম মিজানুর রহমান। স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ফরিদ আহমেদ, ফজলুল করিম চৌধুরী (স্বপন), আবুল কালাম আজাদ, মো. ওয়ালিউল্যাহ, নজরুল ইসলাম, গোলাম নবী ও মহসীন সিকদার (পাভেল)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/০৯৪৭ ঘ.