ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পদযাত্রায় ছাত্রলীগ নামধারী 'গুণ্ডা বাহিনি' হামলা করেছে বলে দাবি করেছে কমিটি। (কমিটির বক্তব্যসহ)
বৃহস্পতিবার কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের সমাবেশ-পরবর্তী মিছিল ঢাকা কলেজ পার হওয়ার পর ওই 'গুণ্ডা বাহিনি' হামলা চালায়।
বিকেল সাড়ে ৫টায় এ হামলায় কমিটির একজন কর্মী মারত্মক আহত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। তবে তিনি আহত কর্মীর নাম জানাতে পারেননি।
শহীদুল্লাহ জানান, 'বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট জিইয়ে রাখার' প্রতিবাদে শাহবাগ থেকে কমিটির প্রায় ৭০ জন নেতা-কর্মী পদযাত্রা শুরু করে।
ঢাকা কলেজ পার হওয়ার পরই ওই হামলা চালানো হয় জানিয়ে তিনি বলেন, "হামলাকারীরা মাইক ভাঙে এবং কয়েকজনকে আহত করে।"
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. আনিস জানান, ঢাকা কলেজের সামনে হামলার কোর ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৩৭ ঘ.
bdnews24