২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ৫ ডাকাত গ্রেপ্তার

জামালপুরে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 11:03 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

জামালপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে শহরের বেলটিয়া টিউবওয়েলপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ আটক করে। তাদের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি আব্দুল মতিন। তিনি জানান, পুলিশের ধাওয়ার মুখে ডাকাতদলটি একটি ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে। জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে মেলান্দহ উপজেলার দুরমুঠ মোড়ে পুলিশ ট্রাকটি লক্ষ্য করে দুই রাউণ্ড গুলি ছোড়ে। এতে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল হোসেন (২৪), বিল্লাল হোসেন (২৪), গোলাপ হোসেন (২৫), লিটন (২৮) ও জাকির হোসেন (২২)। পুলিশ ডাকাতদলের ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৬৫৬ ঘ.