২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলামোটরে বাসচাপায় নাট্যকর্মীর মৃত্যু

রাজধানীর বাংলামোটর এলাকায় বুধবার রাতে বাসচাপায় এক নাট্যকর্মীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 07:53 PM

Updated : 24 Aug 2022, 08:40 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাংলামোটর এলাকায় বুধবার রাতে বাসচাপায় এক নাট্যকর্মীর মৃত্যু হয়েছে। নিহত এটিএম আনিসুজ্জামান (৩৫) পদাতিক নাট্যগোষ্ঠীতে অভিনয় করতেন বলে জানান তার বন্ধু নাদের চৌধুরী। নাট্যকর্মী নাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টায় বাংলামোটর মোড়ে রাস্তা পার হওয়ার সময় লাব্বায়েক পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক রাশেদুল হাসান জানান, ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তবে গাড়িটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/০১২৫ ঘ.