পঞ্চগড়, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতনের অভিযোগ এনে এর প্রতিবাদে পঞ্চগড়ে সরকারি শিশু পরিবারে ভাংচুর চালিয়েছে সেখানে আশ্রিত শিশুরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু পরিবারের ৭৪টি শিশু বুধবার সকালে সাড়ে ৯টার দিকে সেখানকার উপ তত্ত্বাবধায়কের কক্ষ ও বাড়ি, অফিস কক্ষ, প্রশিক্ষণ কেন্দ্রের জানালার কাঁচ ভাংচুর এবং কাগজপত্র তছনছ করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিশু পরিবারে আশ্রিত শিশু আরিফ, রেজাউল, ইব্রাহিমসহ আরো কয়েকজন সাংবাদিকদের জানায়, দীর্ঘদিন ধরে তাদের নিম্ন মানের খাবার এবং পোশাক দেওয়া হচ্ছে।
এছাড়া চিকিৎসা-ওষুধ, মৌসুমী ফল, শীতের পোশাক ও বিকালের নাস্তা দেওয়ার নিয়ম থাকলেও তাদের তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে তারা।
সপ্তম শ্রেণীর ছাত্র আরিফ হোসেন জানায়, রান্নাঘরে কাজ থাকায় আরবি ক্লাসে যেতে দেরি হওয়ায় ভারপ্রাপ্ত উপ তত্ত্বাবধায়ক মো. শহিদুল হক কম তাকে লাঠি ও ঝাড়
bdnews24