২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদকে সিঙ্গাপুর পাঠানো হতে পারে

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 08:39 AM

Updated : 24 Aug 2022, 08:43 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আরো কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুরে পাঠানো হতে পারে। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, "স্যারের অবস্থা কিছুটা উন্নতির দিকে। শারীরিক সুস্থতা আরো নিশ্চিত হলে তাকে সিঙ্গাপুরে কুইন্স এলিজাবেথ হাসপাতালে পাঠানো হবে।" তিনি জানান, এরশাদ তরল খাবার খাচ্ছেন। স্যালাইনও দেওয়া হয়েছে। সাবেক এই রাষ্ট্রপতি অসুস্থতা নিয়ে রোববার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তাকে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এরশাদ পাইলস রোগে আক্রান্ত। এছাড়া তার নিু রক্তচাপও রয়েছে। কয়েকদিন আগেও এরশাদ হাসপাতালে ভর্তি হন। তখন দলীয় নেতারা বলেছিলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরেও যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এজে/১৪৩১ ঘ.