২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় সরণী-তেজগাঁও সড়ক খুললো

আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিজয় সরণী-তেজগাঁও সংযোগ সড়ক খুলে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 06:38 AM

Updated : 24 Aug 2022, 08:40 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিজয় সরণী-তেজগাঁও সংযোগ সড়ক খুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে সড়কটি উদ্বোধন করেন। এ সড়কটি রাজধানীর বিজয়ী সরণী থেকে তেজগাঁও ফায়ার স্টেশনের কাছে মহাখালী-মগবাজার সড়কের (শহীদ তাজউদ্দিন আহমেদ সড়ক) সঙ্গে মিশেছে। এ সড়কটি ব্যবহার করে এখন মহাখালী কিংবা কারওয়ান বাজার না ঘুরেই ঢাকার মধ্যপশ্চিমাঞ্চল থেকে তেজগাঁও শিল্পাঞ্চলে যাওয়া যাবে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালে র‌্যাংগস ভবন ভাঙ্গার পর এ সড়কটি নির্মাণের কাজ শুরু হয়। ১১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের দৈর্ঘ্য ১ হাজার ৪০০ মিটার। রেল লাইন এ সড়কের নিচ দিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২৩০ ঘ.