বান্দরবান, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালিকাভুক্ত এক ডাকাতকে গ্রেপ্তার করেছে বান্দরবান পুলিশ।
গ্রেপ্তার নুরুল ইসলাম (৩২) রাজধানীসহ বিভিন্ন এলাকায় ডাকাতিতে জড়িত বলে সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার ভোররাতে উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা বাজার এলাকা থেকে নুরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
নুরুলের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাইছড়িতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২২ ঘ.
bdnews24