২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পুড়ে গেছে ১২ দোকান

জেলা শহরের ঘোষপট্টি এলাকায় সোমবার সকালে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 05:31 PM

Updated : 24 Aug 2022, 08:36 PM

ভোলা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা শহরের ঘোষপট্টি এলাকায় সোমবার সকালে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। ভোর সাড়ে ৫টায় ঘোষপট্টি এলাকার একটি মিষ্টির দোকানের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ভোলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাহাবুদ্দিন। তিনি জানান, আগুন মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এ সময় স্থানীয় ছয়জন আহত হন। তবে তাদের নাম জানা যায়নি। দমকল কর্মকর্তা বলেন, প্রাথমিক হিসাবে আগুনে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি ক্ষতির পরিমান কমপক্ষে পাঁচ কোটি টাকা। ভালা জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু, পৌর মেয়র গোলাম নবী আলমগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২১ ঘ.