২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সিভিল সার্জন কার্যালয় ভাংচুর

স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীায় অনিয়মের অভিযোগে সোমবার সকালে মুক্তিযোদ্ধারা সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 03:42 PM

Updated : 24 Aug 2022, 08:37 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীায় অনিয়মের অভিযোগে সোমবার সকালে মুক্তিযোদ্ধারা সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ভাংচুর করেছে। মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, সিরাজগঞ্জে ১৭৮ জন স্বাস্থ্য সহকারীর শূন্যপদে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা সন্তান কোটা পূরণ করা হলে ৫১ জনের চাকরি হওয়ার কথা। কিন্তু লিখিত পরীায় উত্তীর্ণ হয় পাঁচজন। এর মধ্যে একজনের চাকরি হয়েছে। এর প্রতিবাদে সকালে মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধারা সমাবেশ করে। সমাবেশ শেষে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক গাজী সোহরাব আলীর নেতৃত্বে বিােভ মিছিল করে তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে। এ সময় তারা পরীায় অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ করেন এবং নিয়োগ বাতিল করে কোটা পূরণ করার দাবি জানান। এক পর্যায়ে তারা সিভিল সার্জন কার্যালয়ের দরজা-জানালার কাচ ও আসবাব ভাংচুর করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান। ভাংচুরের সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আত্মরার জন্য বিভিন্ন কে ঢুকে দরজা লাগিয়ে দেয়। কেউ কেউ পালিয়ে যায়। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নূরুল হক তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরীার খাতা দেখা ও ফল ঘোষণা সবকিছুই স্বাস্থ্য মহাপরিচালক কার্যালয় নিয়ন্ত্রণ করেছে। আমরা শুধু ফল টানিয়ে দিয়েছি। মুক্তিযোদ্ধারা অন্যায়ভাবে সিভিল সার্জন কার্যালয় ভাংচুর করেছে যা খুবই দুঃখজনক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২১৩৮ ঘ.