২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটেদের উৎপাত বন্ধে পুলিশের শোভাযাত্রা

বখাটেদের উৎপাত বন্ধ সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেরপুর শহরে শোভাযাত্রা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 03:26 PM

Updated : 24 Aug 2022, 08:37 PM

শেরপুর,এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বখাটেদের উৎপাত বন্ধ সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেরপুর শহরে শোভাযাত্রা করেছে পুলিশ। সোমবার সকালে জেলা পুলিশ আয়োজিত এই শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রার পর সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিছুর রহমান, মহিলা আওয়ামীলীগ সভাপতি সামছুন্নাহার কামাল প্রমূখ। বখাটেদের উৎপাত বন্ধ, বখাটেদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সবার সহযোগিতা চান বক্তারা। শোভাযাত্রায় পুলিশ বিভাগের সদস্য ছাড়াও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১২০ ঘ.