২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরূপ আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে বিঘ্ন

বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 01:06 PM

Updated : 24 Aug 2022, 08:37 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। অতিরিক্ত বাতাস ও উত্তাল ঢেউয়ের কারণে সোমবার বিকাল পর্যন্ত বহির্নোঙ্গর থেকে একটি জাহাজও পণ্য ওঠানামার জন্য বন্দর জেটিতে ভিড়তে পারেনি। বন্দর কর্তৃপক্ষ জানায়, আমদানি করা পণ্যবাহী ৬টি জাহাজ জোয়ারের সময় বহির্নোঙ্গর থেকে বন্দরের জেটিতে ভেড়ার কথা থাকলেও তা হয়নি। চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল কর্মকর্তা ওয়াহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বন্দরের বহির্নোঙ্গরে পণ্যবাহী ৩৫টি জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে ছয়টির বন্দর জেটি ভেড়ার কথা। বন্দর সচিব সৈয়দ মোহাম্মদ ফরহাদ উদ্দিন বলেন, অতিরিক্ত বাতাস ও ঢেউয়ের কারণেই বহির্নোঙ্গর থেকে জাহাজ বন্দরের জেটিতে আসতে পারেনি। বন্দরের নিজস্ব পাইলট ভ্যাসেলও এদিন বহির্নোঙ্গরে যেতে পারেনি বলে তিনি জানান। তবে বন্দর জেটিতে আগে থেকেই অবস্থান করা জাহাজগুলো থেকে পণ্য খালাস হয়েছে। দুপুরে বন্দরের বহির্নোঙ্গরে অতিরিক্ত বাতাস ও ঢেউয়ের কারণে পাশাপাশি অবস্থান করা দুটি জাহাজের মধ্যে ধাক্কা লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯০২ঘ.