ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুর থেকে রোববার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম- সামছু মিয়া (৩৫)।
উপজেলার ভলাঘুট গ্রামে এ ঘটনায় আইয়ুব খাঁ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক।
তিনি সাংবাদিকদের জানান, জমিজমা নিয়ে আইয়ুব খাঁর সঙ্গে সামছুর বিরোধ ছিল।
ধারণা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে পুকুরের পানিতে ডুবিয়ে সামছুকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬২৫ ঘ.
bdnews24