২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ বিচারপতির শপথ

হাইকোর্টে বিভাগে নিয়োগ পাওয়া ১৭ অতিরিক্ত বিচারকের মধ্যে ১৫ জন শপথ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 05:20 AM

Updated : 24 Aug 2022, 08:36 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে বিভাগে নিয়োগ পাওয়া ১৭ অতিরিক্ত বিচারকের মধ্যে ১৫ জন শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি মো. ফজলুল করিম রোববার তাদের শপথ করিয়েছেন। তবে তিনি এ পদে নিয়োগ পাওয়া জাসদ ছাত্রলীগের সাবেক শীর্ষনেতা মো. রুহুল কুদ্দুস বাবু এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ খসরুজ্জামানকে শপথ করাননি। সকাল সোয়া ১০টা থেকে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজে'স লাউঞ্জে শপথ অনুষ্ঠান হয়। তবে এতে আপিল বিভাগের বিচারপতিদের দেখা যায়নি। যদিও এর আগে হাইকোর্ট বিভাগের বিচারকদের শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারকদের দেখা গেছে। গত ১১ এপ্রিল রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ১৭ অতিরিক্ত বিচারককে তাদের শপথ গ্রহণের দিন থেকে দুই বছরের জন্য নিয়োগ দেন। যারা শপথ নিয়েছেন তারা হলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী এম ফারুক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার শওকত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর এম নাজমুল আহসান, ঢাকা জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথ, ঢাকা সেশন জজ এ এন এম বশির উল্ল