২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাইয়ের গাড়ি চালক গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 05:14 PM

Updated : 24 Aug 2022, 08:32 PM

রাজশাহী, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মধ্যঝিনা গ্রামের নিজ বাড়ি থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজশাহী মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েেেছ বলে জানান বলে জানান বাগামরা থানার ওসি হারুনুর রশিদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৪ সালে বাগমারার রায়সেনপাড়া গ্রামের বাসিন্দা রমজান আলীকে ধরে নিয়ে শহিদুলসহ বাংলা ভাইয়ের ক্যাডাররা নির্যাতন করে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ঝিকড়া ইউনিয়ন পরিষদ সদস্য রমজান আলী ২০০৬ সালে শহিদুলকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় শহিদুল আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে। তবে ওই মামলাগুলোতে তিনি জামিনে রয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩০৫ ঘ.