২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

আগামী বাজেটে করমুক্ত বার্ষিক আয়সীমা এক লাখ ৬৫ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার দাবি জানিয়েছে এফবিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 05:12 PM

Updated : 24 Aug 2022, 08:32 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বাজেটে করমুক্ত বার্ষিক আয়সীমা এক লাখ ৬৫ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার দাবি জানিয়েছে এফবিসিসিআই। একইসঙ্গে করপোরেট কর কমানো এবং করের আওতা বাড়ানোর প্রস্তাবসহ শুল্ক ব্যবস্থার পুনর্বিন্যাসের সুপারিশ করেছে ব্যবসায়ীদের এ সংগঠন। সরকারের রাজস্ব আয় বাড়াতে প্রাক-বাজেট আলোচনায় আয়কর পুনর্নিধারই, এফবিসিসিআই। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে হোটেল পূর্বাণীতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার ব্যবসায়ীদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে বসেন। বৈঠকে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির সুপারিশগুলো তুলে ধরেন। আনিসুল হক সাংবাদিকদের বলেন, ''আমরা পরবর্তী সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ, সাড়ে চার লাখ পর্যন্ত ১৫ শতাংশ, সাড়ে পাঁচ লাখ পর্যন্ত ২০ শতাংশ এবং এর বেশি যে কোনো পরিমাণ পর্যন্ত ২৫ শতাংশ আয়কর নির্ধারনের প্রস্তাব করছি'' বলেন আনিসুল হক। গত বাজেটে করমুক্ত আয়সীমা ছিলো এক লাখ ৬৫ হাজার টাকা। পরবর্তি দুই লাখ ৭৫ হাজার টাকার বিপরীতে আয়কর ছিল ১০ শতাংশ, তিন লাখ ২৫ হাজার পর্যন্ত ১৫ শতাংশ, তিন লাখ ৭৫ হাজার পর্যন্ত ২০ শতাংশ এবং এর বেশি হলে ২৫ শতাংশ। আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম ব্যবসায়ীদের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, "মাথাপিছু আয়ের সঙ্গে সঙ্গতি রেখে করমুক্তি সীমা নির্ধারণ করা উচিত।" ভারতের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে করমুক্তি সীমা এক লাখ ২৫ হাজার টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশে করপোরেট কর 'বিশ্বের সর্বোচ্চ' উল্লেখ করে করপোরেট কর কমানোর সুপারিশ করে এফবিসিসিআই জানায়, তা কমানো হলে কর আদায় বাড়বে। আনিসুল হক তালিকাভুক্ত প্রতিষ্টানগুলোর জন্য ২৫ শতাংশ, তালিকার বাইরের প্রতিষ্ঠানগুলোর জন্য ৩০ শতাংশ এবং ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল ফোন অপারেটরদের জন্য ৪০ শতাংশ কর নির্ধারণের সুপারিশ করেন। মির্জা আজিজও 'অত্যধিক' করপোরেট কর কমানোর পক্ষে মত দেন। তবে তা ধীরে ধীরে কমানো উচিত বলে মন্তব্য করেন তিনি। সাবেক এই উপদেষ্টা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর করপোরেট করের বিষয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন ''এর