২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবু-খসরুকে শপথ পড়াবেন না প্রধান বিচারপতি

হাইকোর্টে নিয়োগ পাওয়া ১৭ অতিরিক্ত বিচারকের মধ্যে সাবেক একজন ছাত্রনেতা ও একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শপথ পড়াবেন না প্রধান বিচারপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 05:05 PM

Updated : 24 Aug 2022, 08:32 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে নিয়োগ পাওয়া ১৭ অতিরিক্ত বিচারকের মধ্যে সাবেক একজন ছাত্রনেতা ও একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শপথ পড়াবেন না প্রধান বিচারপতি। এ দু'জন হলেন, জাসদ ছাত্রলীগের সাবেক শীর্ষনেতা মো. রুহুল কুদ্দুস বাবু এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ খসরুজ্জামান। সরকারি বার্তা সংস্থা বাসস সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে শনিবার বলেছে, "অনিবার্য কারণবশত" প্রধান বিচারপতি নিয়োগ পাওয়া ১৫ জন অতিরিক্ত বিচারপতিকে রোববার শপথ করাবেন। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকটি উচ্চ পদস্থ সরকারি সূত্র জানিয়েছে, প্রধান বিচারপতি এই দু'জনকে শপথ পড়াতে সম্মত হননি। সুপ্রিম কোর্টের জাজে'স লাউঞ্জে সকাল ১০টায় প্রধান বিচারপতি ফজলুল করিম নতুন বিচারকদের শপথ পাঠ করাবেন। অতিরিক্ত বিচারক নিয়োগে নীতিমালা মানা হয়নি অভিযোগ করে কয়েকটি পত্রপত্রিকায় খবর বেরিয়েছে। রুহুল কুদ্দুস বাবুর বিরুদ্ধে হত্যা মামলা স