নারায়ণগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে বিটিসিএলের প্রায় ২ হাজার ল্যান্ডফোন শনিবার সকাল থেকে সংযোগবিচ্ছিন্ন রয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয়, মডেল থানা, হাসপাতাল, ফায়ার স্টেশন, প্রেসক্লাব, বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কার্যালয়ের ফোনগুলো অচল হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছে জেলাবাসী।
বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল্লাহ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, এক্সচেঞ্জে যান্ত্রিক ত্রুটির সকাল সাড়ে ১১টায় বিকল হয়ে পড়ে ৯৭৫ গ্রুপের ২ হাজার টেলিফোন।
ত্রুটি সারাতে ঢাকা থেকে প্রকৌশলী আসছেন বলে জানান তিনি।
কখন নাগাদ টেলিফোনগুলো সচল হতে পারে- জানতে চাওয়া হলে সুনির্দিষ্ট সময় জানাতে পারেননি প্রকৌশলী পাটোয়ারী।
নারায়ণগঞ্জ শহরে বেশিরভাগ সরকারি জরুরী সেবা প্রতিষ্ঠানের নম্বর ৯৭৫ গ্রুপের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৭ ঘ.
bdnews24