২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্র নিহতের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার ঘটনা তদন্তে একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 07:41 AM

Updated : 24 Aug 2022, 08:34 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার ঘটনা তদন্তে একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চার সদস্যের ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় তদন্ত কমিটি গঠন করা হয়। বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মোহম্মদ আল আমিনকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এমদাদুল হক, সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক রাশেদুন নবী ও সহকারী প্রক্টর আলী হায়দার। গ্রামবাসীর হামলায় শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের মো. আসাদুজ্জামান মারা যান। তিনি ছাত্রলীগকর্মী। আসাদের মৃত্যুর পর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/এমআই/১৩৩০ ঘ.