২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নারী উত্ত্যক্তকারীরা মানসিকভাবে অসুস্থ'

নারী উত্ত্যক্তকারীরা 'মানসিকভাবে অসুস্থ' বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 05:49 PM

Updated : 24 Aug 2022, 08:31 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- নারী উত্ত্যক্তকারীরা 'মানসিকভাবে অসুস্থ' বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট আয়োজিত 'ইভ টিজিংকে না বলুন' শীর্ষক এক শোভাযাত্রা ও গণস্বাক্ষর সংগ্রহ অভিযান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, অন্যকে সম্মান করতে শিখলে কেউ নারীদের উত্ত্যক্ত করতে পারে না। এদের সুস্থ করতে হলে পরিবারের পাশাপাশি সমাজের সবারই দায়িত্ব রয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা যেতে পারে। উদ্বোধন শেষে উপাচার্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ, ঢাকা জেলা রোভার সম্পাদক মোঃ আতিকুজ্জামান রিপনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা জেলার ৭ শতাধিক রোভার অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট লিডার মুমিত আল রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার থেকে সপ্তাহব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অপরাজেয় বাংলার পাদদেশে এই গণস্বাক্ষর কর্মসূচি চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪৪ ঘ.