সাভার, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার শিল্পাঞ্চলে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্র"পের ছয়টি প্রতিষ্ঠানের শ্রমিকদের ১০ দফা দাবিতে বিক্ষোভ ও হামলার জেরে বৃহস্পতিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে মঙ্গলবার নাসা গ্র"পের পোশাক কারখানায় এক শ্রমিককে মারধর করার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা গ্র"পের চারটি কারখানা ভাংচুর করে।
এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ ২৫০-৩০০ শ্রমিককে আসামি করে পরদিন একটি মামলা করে কর্তৃপক্ষ।
নাসা গ্র"পের ছয়টি কারখানায় প্রায় আট হাজার শ্রমিক কাজ করে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার ইপিক গ্র"পের প্রতিষ্ঠান পার্ল গামের্ন্টস কোম্পানি লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নাসা বেসিক লিমিটেড, নাসা গ্লোবাল লিমিটেড, নাসা হাইটেক, নাসা এজি সুপার গামের্ন্টস, নাসা ওয়াস লিসিটেড ও নাসা প্যাকেজিং লিমিটেড'র শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেতন বাড়ানোসহ ১০ দফা দাবি জানায়।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত দাবি না মানায় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে কারখানাগুলোতে হামলা চালিয়ে দরজা জানলার কাচ ও আসবাব ভাংচুর করে তারা।
এ সময় বাধা দিতে গেলে কারখানার চার কর্মকর্তা ও তিন নিরাপত্তাকর্মীকে মারধর করে শ্রমিকরা। পুলিশ তাদের উদ্ধার করে সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠায়।
এরা হলেন-নাসা গ্র"পের সহকারী পরিচালক (উৎপাদন) ফজলুল হক, ব্যবস্থাপক (উৎপাদন) জিয়াউল হক, প্রধান হিসাব রক্ষক দীপক মণ্ডল, ব্যবস্থাপক সুমিত বড়
bdnews24