২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোর হলেই নতুন বছর

প্রতিবছরের মতো আবার দরোজায় বৈশাখ। জীর্ণ, পুরাতন সব মুছে দিয়ে প্রাণে নতুন সম্ভাবনার আলো জ্বালাতে বাংলা নববর্ষের এই দিনটি অপেক্ষায় থাকে বাঙালি জাতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 05:24 PM

Updated : 24 Aug 2022, 08:26 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবছরের মতো আবার দরোজায় বৈশাখ। জীর্ণ, পুরাতন সব মুছে দিয়ে প্রাণে নতুন সম্ভাবনার আলো জ্বালাতে বাংলা নববর্ষের এই দিনটি অপেক্ষায় থাকে বাঙালি জাতি। মঙ্গলবার রাত শেষে প্রথম সূর্যের হাত ধরে আসবে নতুন বাংলা বছর ১৪১৭। ১৪১৬ সালের চৈত্র মাসের শেষ দিনে 'চৈত্রসংক্রান্তি'র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় বছরটিকে। সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর দোয়েল চত্বরে মঙ্গল প্রদীপ জ্বেলে ও গান গেয়ে বছরটিকে বিদায় জানায় চিলড্রেন থিয়েটার ফেডারেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীরা সন্ধ্যায় কলা ভবন চত্বরে চৈত্রসংক্রান্তি উদযাপন করে। এদিকে বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত মানুষ। সারা দেশে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান-উৎসবের। নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বাংলা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ''অতীতের সব বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সব ক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করুক, বয়ে আনুক আনন্দের বারতা- এই প্রত্যাশা করি।'' প্রধানমন্ত্রী তার বাণীতে দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে বলেন, ''রমনা বটমূলে বোমা হামলার ঘটনাসহ যুদ্ধাপরাধীর বিচার আমাদের সরকার সুষ্ঠুভাবে সম্পন্ন করবে।" বৈশাখের মর্মকথা তুলে ধরে তিনি বলেন, ''সা