ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে ডিম আমদানির সরকারি সিদ্ধান্তে স্থানীয় পোল্ট্রি শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
জুনে নতুন জাতীয় বাজের ঘোষণার প্রাক্কালে মঙ্গলবার পোল্ট্রি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে কমিটির সভাপতি আ হ ম মুস্তাফা কামাল (লোটাস কামাল) এ কথা জানান।
সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি বলেন, "৫০ লাখ লোক জড়িত থাকায় পোল্ট্রি শিল্প খাত রক্ষায় দীর্ঘমেয়াদী নীতি থাকা উচিৎ।"
ভারত থেকে ২৫ কোটি ডিম আমদানির জন্য স
bdnews24