চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ ২ হাজার জনকে আসামি করে মামলা হয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইউনূস বাদি হয়ে সোমবার রাতে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন।
থানার ওসি মহিউদ্দিন মাহমুদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামির তালিকায় চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির শাহজাহান চৌধুরীসহ ২৯ জামায়াত ও শিবির নেতার নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত।
সোমবার বিকালে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জামায়াত ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ পুলিশসহ আটজন আহত হয়।
পুলিশের অভিযোগ, মিছিলে বাধা দেওয়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়।
ঘটনা
bdnews24