ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ দুপুর সাড়ে ১২টায় এ রায় দেওয়া শুরু করে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০০০ সালে রাঙ্গমাটির বাঙালি অধিবাসী মো. বদিউজ্জামান হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।
পরে ২০০৭ সালে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ওই চুক্তির বৈধতা নিয়ে অপর একটি রিট আবেদন দায়ের করেন।
গত ২৩ মার্চ হাইকোর্ট রিট আবেদন দু'টির ওপর চুড়ান্ত শুনানি গ্রহণ শেষ করে সোমবার রায় প্রদানের দিন নির্ধারণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৩৪৩ঘ.
bdnews24