২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় সংঘর্ষে আহত ২৫

মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় রোববার গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 05:12 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় রোববার গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজদিখান উপজেলার দোসরপাড়া ও সন্তোষপাড়া-রাজদিয়া গ্রামের মধ্যে দুপুরে সংঘর্ষে পাঁচ জন আহত হয়। থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সাইদুজ্জামান ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে সন্তোষপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সন্তোষপাড়া-রাজদিয়া গ্রামের কয়েকজন যুবক দোসরপাড়া গ্রামের সুমনসহ দুজনকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে দোসরপাড়া গ্রামের ৪০-৪৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে সন্তোষপাড়া-রাজদিয়া গ্রামে হামলা চালায়। এই সময় তারা ওই গ্রামের ১৫টি বাড়ি ও একটি ক্লিনিকসহ ১৫টি দোকান ভাংচুর করে। পরে পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সদর উপজেলার শিলাউর গ্রামে পূর্ব শত্র"তার জের ধরে সকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে আশংকাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- কবীর মিয়া (২৮), রীনা বেগম (২২), আক্তার হোসেন (১২), আবুল হোসেন (২২)। থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন মাস আগে শিলাউর গ্রামের খায়ের মেম্বার এবং ফজলুল হকের দলের মধ্যে করে সংঘর্ষ হয়। সে সময় ধনামিয়া (৪২) নামের এক ব্যক্তি খুন হয়। এ খুনের ঘটনাকে কেন্দ্র করে রোববার খায়ের মেম্বার এবং ফজলুল হকের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩১০ ঘ.