২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতার লাশ উদ্ধার

জেলার কমলনগর উপজেলার মেঘনা নদীর চরকটরিয়া মাছঘাট এলাকা থেকে শুক্রবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 04:57 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

লক্ষ্মীপুর, ১০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার কমলনগর উপজেলার মেঘনা নদীর চরকটরিয়া মাছঘাট এলাকা থেকে শুক্রবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি স্থানীয় যুবলীগ নেতা আব্দুল মান্নানের বলে চিহ্নিত করেছেন তার স্ত্রী ফাতেমা আক্তার। ফতেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১ এপ্রিল মৎসজীবীদের চাল বিতরণের অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় বিএনপি নেতা ও চরকালকীনি ইউপি'র চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ'র সঙ্গে মান্নানের বাকবিতণ্ডা হয়। এসময় সাইফুল্লাহ মান্নানকে হত্যার হুমকি দেয়। এরপর ২ এপ্রিল বাড়ী থেকে বের হওয়ার পর তার আর খোঁজ মেলেনি। হত্যার জন্য সাইফুল্লাহকে দায়ী করেন ফাতেমা। হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো কমলনগর থানার সামনে শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে। এ বিষয়ে সাইফুল্লাহর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ দল ষড়যন্ত্রমুলকভাবে তাকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করছে। কমলনগর থানার ওসি মোঃ শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে মেঘনার চর থেকে পুলিশ একটি লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠনো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/২২৩০ ঘ.