২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

উৎপাদন মজুরি বাড়ানো ও বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ২টি পোশাক করাখানার শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 02:03 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

গাজীপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উৎপাদন মজুরি বাড়ানো ও বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ২টি পোশাক করাখানার শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধ করেছে। শনিবার দুপুরে জেলা সদরের কোণাবাড়ি শিল্পাঞ্চলে ওয়াই কে নিট ওয়্যার এবং তিন সড়ক এলাকার স্প্যারো নামের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে বলে পুলিশ জানিয়েছে। বিক্ষোভের সময় ওয়াই কে নিট ওয়্যার-এর শ্রমিকরা কারখানার তিন কর্মকর্তাকে মারধর করে। এ ঘটনার পর দুপুরে কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। জয়দেবপুর থানাধীন কোণাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, ওয়াই কে কারখানায় সোয়েটার প্রতি উৎপাদন মজুরি ৩৫ টাকা থেকে কমিয়ে ৩৩ টাকা করার প্রতিবাদে এবং কারখানা ব্যবস্থাপক মো. মিজানুর রহমানের অপসারণের দাবিতে শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে কাজ বন্ধ করে দিযে অবস্থান ধর্মঘট শুরু করে। এ সময় কারখানা ব্যবস্থাপক মিজানুর রহমান, উৎপাদন ব্যবস্থাপক নজরুল ইসলাম ও ডিজাইনার মো. খসরুজ্জামান শ্রমিকদের সঙ্গে কথা বলতে যান। এক পর্যায়ে শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসআই জানান, সকাল সাড়ে ১১টার দিকে কারখানার কর্মকর্তারা শ্রমিকদের দাবির ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। দুপুর ১২টার দিকে শনিবারের জন্য কারখানা ছুটি দিয়ে দিলে শ্রমিকরা চলে যায়। জয়দেবপুর থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, মার্চ মাসের বকেয়া বেতন, পহেলা বৈশাখে (সোমবার) ছুটিসহ সাপ্তাহিক ছুটির দাবিতে তিন সড়ক এলাকার স্প্যারো কারখানার শ্রমিকরা দুপুর ২টার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা গাজীপুর-ঢাকা সড়কে অবস্থান নেয়। এতে প্রায় ১৫ মিনিট যান চলাচল বিঘি