রাজশাহী, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।
শনিবার ভোররাতে গ্রেপ্তার সোহেল রানা (২০) অস্ত্র চোরাচালানি বলে র্যাব দাবি করেছে।
শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব জানায়, সোহেলের কাছে দুটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি পাওয়া গেছে। এগুলো তার দেহের সঙ্গে বাঁধা ছিলো। ভারত সীমান্ত থেকে ফেরার পথে র্যাবের একটি টহল দল তাকে তল্লাশি করে।
সোহেল র্যাবকে জানিয়েছে, চোরাই পাটবীজ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে তিনি অস্ত্র কেনাবেচা করে আসছিলেন।
সোহেলের বাড়ি শিবগঞ্জের বিশ্বনাথপুর গ্রামে। তাকে শনিবার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৩৫০ ঘ.
bdnews24