ঠাকুরগাঁও, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে পাঁচ বছর বয়সি একটি শিশু ধর্ষিত হয়েছে।
ধর্ষিত শিশুর বাবা বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও থানায় একটি মামলা করেছেন। পুলিশ বলছে, অপরাধীকে ধরার চেষ্টা চলছে।
ঢাকায় ৩ বছরের একটি শিশু ধর্ষণের তিন দিনের মাথায় ঠাকুরগাঁওয়ে এ ঘটনা ঘটলো।
ধর্ষিত শিশুটির বাড়ি সদর উপজেলার মাদারগঞ্জ গ্রামে।
শিশুটির বাবা অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকালে একই গ্রামের দিদারুল ইসলাম সনেট (১৯) নামে এক তরুণ মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে।
ঘটনার পর থেকে সনেট পলাতক।
সদর থানার ওসি ফিরোজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটিকে চিকিৎসক পরীক্ষা করেছেন।
আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24